বান্দরবানের থানচি উপজেলার পর্যটন স্পটগুলোতে ভ্রমণের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে বান্দরবান জেলা প্রশাসন।
নৌ-পথ ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে গত জুলাই থেকে ৩০’শে সেপ্টেম্বর পর্যন্ত থানচির পর্যটন স্পটগুলোতে পর্যটকদের যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করলেও এখন কোন নিষেধাজ্ঞা নেই। তবে বৃষ্টির কারণে এখনো থানচির নৌপথ বিপদজনক হওয়ায় লাইফ জ্যাকেট পড়ে যেতে পর্যটকদের পরামর্শ দিয়েছে প্রশাসন।
গত ৩ বছরে থানচির রেমাক্রি ও তিন্দুতে নৌ দুর্ঘটনায় অন্তত ৭ জন নিহত এবং নাফাখুমে পড়ে গিয়ে ৩ পর্যটকের মৃত্যু হয়। আহত হয় ২শ’রও বেশি পর্যটক।
পোস্টটি যতজন পড়েছেন : 235
























