[english_date]

ধর্মঘটের জেরে বাতিল ১০০০ বিমান

পাইলটদের ধর্মঘটের জেরে বাতিল করা হল ১০০০টি লুফৎহানসার উড়ান। মঙ্গলবার দূরপাল্লার এইসব বিমান বাতিল করল জার্মান বিমানসংস্থা লুফৎহানসা। বেতন সংক্রান্ত কিছু দাবি নিয়ে ওই সংস্থার প্রায় সাড়ে পাঁচ হাজার পাইলট গত কয়েক দিন ধরে ধর্মঘট চালাচ্ছেন। তার জেরেই এমন সিদ্ধান্ত বলে মঙ্গলবার ঘোষণা করল লুফৎহানসা। সংস্থার সূত্রের খবর, উড়ান বাতিলের জেরে সমস্যায় পড়বেন প্রায় ১ লক্ষ ৪০ হাজার যাত্রী। পরবর্তী উড়ানের সময়সূচি বিমান সংস্থার ওয়েবসাইটে দেওয়া হবে বলেও জানিয়েছে লুফৎহানসা।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ