সাইফুল ইসলাম শিশির,কুমিল্লা:
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ছোটআলমপুর গ্রামের মৃত সিরাজুল ইসলাম(শিরু ভান্ডারী) পুত্র প্রতারক মনিরুল ইসলাম(মনির) শনিবার রাতে পুলিশ গ্রেফতার করে ।
থানা পুলিশ সুত্রে জানা যায় , গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে পৌর এলাকার ছোট আলমপুর এলাকায় মনিরুল ইসলামের বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে। ঐ সময় দেবিদ্বার থানার এস. আই খাইরুল আলম ও এস,আই রবিউল সহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে । তার বিরুদ্ধে দায়রা করা মামলা নং-২৫৬/১৬ এর কুমিল্লা বিজ্ঞ আদালত অর্থ আতসাৎ এর মামলায় ছয়লাক্ষ টাকা জরিমানা ও এক বৎসররে সাজা প্রদান করেন ।
এই বিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান , প্রতারক মনির দীর্ঘ দিন যাবত এলাকার বাহিরে থাকায় তাকে আটক করতে থানা পুলিশ বিভিন্ন কৌশল করে তাকে শনিবার আটক করে কুমিল্লা জেল হাজতে প্রেরন করি । তার বিরুদ্ধে অর্থ আতসাৎ এর মামলায় কুমিল্লা বিজ্ঞ আদালত এক বছরের সাজা এবং ছয়লাক্ষ টাকা জরিমানা করেন ।
























