[english_date]

দায়িত্ব পালনকালে হামলার শিকার হলে গুলির নির্দেশ

চেকপোস্টে দায়িত্ব পালনকালে হামলার শিকার হলে নিরাপত্তার স্বার্থে গুলি চালাতে পারবেন পুলিশ সদস্যরা। ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া এ নির্দেশনা দেন।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশ সদর দফতরে অনুষ্ঠিত ডিএমপির বিভিন্ন জোনের উপকমিশনার (ডিসি) ও অতিরিক্ত উপকমিশনার (এডিসি) পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে তিনি এ নির্দেশনা দেন।

বৈঠকে অংশ নেয়া একাধিক পুলিশ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, বৈঠকে পুলিশ সদস্যদের চারটি নির্দেশনা দেয়া হয়। নির্দেশনাগুলো হলো পর্যাপ্ত লোকবল বা পুলিশ সদস্য না থাকলে তল্লাশি চৌকি বসানো যাবে না। তল্লাশি চৌকিতে অন্তত গুলিভর্তি একটি অস্ত্র থাকতে হবে, আক্রান্ত হলে অনুমতির অপেক্ষা না করেই গুলি চালাতে হবে। তল্লাশি চৌকিতে দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের বুলেটপ্রুফ জ্যাকেট পরতে হবে।

উল্লেখ্য, ২২ অক্টোবর রাজধানীর গাবতলীতে চেকপোস্টে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে পুলিশের সহকারী উপপরিদর্শক ইব্রাহিম নিহত হন। এরপর ৪ নভেম্বর আশুলিয়ায় একইভাবে চেকপোস্টে পুলিশের ওপর হামলা করে দুর্বৃত্তরা। এতে কনস্টেবল মুকুল হোসেন নিহত হন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ