[english_date]

টিয়াপাখির মানুষের মত কথা নকল করার রহস্য ফাঁস

টিয়াপাখির মানুষের মত কথা নকল করার রহস্য ফাঁস। ডেনমার্ক ও নেদারল্যান্ডসের একদল গবেষক টিয়াপাখির মস্তিস্কে নয়া প্রকোষ্ঠের সন্ধান পেয়েছেন। গবেষক দলের মতে, এই প্রকোষ্ঠ অনুযায়ীই টিয়াপাখির বিভিন্ন প্রজাতির মধ্যে কথা-শব্দ নকলের তারতম্য লক্ষ্য করা যায়। পাশাপাশি, হামিংবার্ড বা অন্যান্য গান গাওয়া পাখির তুলনায় বেশি ভালো কথা নকল করতে পারে। গবেষক দলটি টিয়াপাখির মস্তিস্কের জিনগত গঠন নিয়ে পরিক্ষা-নিরীক্ষা চালান। সেখানেই দেখা যায় টিয়াপখিদের মস্তিস্কের গঠন গান গাওয়া পাখি বা হামিংবার্ড থেকে আলদা। গবেষণাপত্রে বিজ্ঞানীরা জানিয়েছে, ‘কোর’ নামক বিভিন্ন প্রকোষ্ঠের পাশাপাশি টিয়াপাখিদের মস্তিস্কে বিশেষ ‘সেল’ রয়েছে, যার দ্বারা দ্রুত এবং অত্যন্ত সুচারুভাবে কথা নকল শিখে নেয় তারা।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ