আব্দুল্লাহ আল মামুন, ঝিনাইদহ॥
ঝিনাইদহে ধর্ষণ ও বিচার এবং নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত। মানবাধিকার ফোরাম এর আয়োজেনে বৃহস্পতিবার সকালে ঝিনাইদহে শহরের পোষ্ট অফিস মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন দৈনিক নবচিত্র পত্রিকার সম্পাদক ও ঝিনাইদহ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ আলাউদ্দীন আজাদ, মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু, নারী নেত্রী শরিফা খাতুন, তন্ময় কুন্ডু, উম্মে ছালমা জয়া, আমিনুল ইসলাম বকুল, শুভ্রত মল্লিক, হায়দার আলী, পারভীন নাহার, রুবেল পারভেজ।
পোস্টটি যতজন পড়েছেন : ২৮৯























