[english_date]

চট্টগ্রাম বন্দরে ২ কোটি ৭১ লাখ জাল ভারতীয় মুদ্রা জব্দ

চট্টগ্রাম বন্দরে ২ কোটি ৭১ লাখ ভারতীয় জাল মুদ্রা পাচারে অভিযুক্ত শাহিদুজ্জামান (৩২) নামে একজনকে গ্রেফতার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

চট্টগ্রাম হযরত শাহ আমানত বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (১২ মে) শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী পরিচালক তারেক মাহমুদ এ তথ্য জানান।

তারেক মাহমুদ জানান, শাহিদুজ্জামান জাল ভারতীয় মুদ্রা পাচারের সঙ্গে জড়িত। ২০১৫ সালের ২১ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরে কন্টেনার থেকে শুল্ক গোয়েন্দা ২ কোটি ৭১ লাখ জাল ভারতীয় মুদ্রা জব্দ করে।

বন্দরের ৮ নম্বর জেটি সংলগ্ন একটি ইয়ার্ড থেকে চারটি কার্টনে বিপুল পরিমাণ এ মুদ্রা দুবাই থেকে অসৎ উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দরে আনা হয়।

দুবাই থেকে বন্দরে আনার পেছনে মূল অভিযুক্ত এ শাহিদুজ্জামান। ২২ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দর থানায় শাহিদুজ্জামানসহ ছয়জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়।

এরপর থেকে শাহিদুজ্জামান দুবাইয়ে আত্মগোপনে চলে যায়। দেশে আসার পর বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশে দেওয়া হয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ