চট্টগ্রামে পৌর বিএনপির মেয়র প্রার্থী উপর হামলা

চট্টগ্রামের সাতকানিয়া পৌর সভায় বিএনপির মেয়র প্রার্থী রফিকুল আলমের প্রচারে হামলা হয়েছে। নির্বাচনে থাকার ঘোষণা দেয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সোমবার বিকালে এ হামলার ঘটনা ঘটে।

এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। এর আগে রোববার রফিকুল চট্টগ্রাম নগরীতে এক সংবাদ সম্মেলনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন। সেসময় তিনি দাবি করেন, তিনি ও তার ছেলেকে প্রাণনাশের হুমকি দিয়ে চাপের মুখে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিতে বাধ্য করা হয়েছিল। পরে আজ তিনি ফের নির্বাচনে থাকার ঘোষণা দেন।

এ ঘোষণার পর বিকাল ৩টার দিকে সাতকানিয়া উচ্চ বিদ্যালয়ের কাছে কানু পুকুর পাড়ে তার প্রচারণায় হামলা হয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ