[english_date]

চকরিয়ায় ভয়াবহ অগ্নিকান্ড

কক্সবাজারের চকরিয়ায় অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর ও ৬টি দোকানসহ মালামাল পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে বরইতলী ইউনিয়নের একতা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ১১টার দিকে চকরিয়া ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।

চকরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ মো. মহিউদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ