গুগলের নয়া ‘জাদু ভাণ্ডার’

শীঘ্রই বিশ্বের বাজারে আসতে চলেছে ‘গুগল গ্লাস’রের নয়া সংস্করণ। একটি অনলাইন সংস্থার এক রিপোর্টে এই কথা জানানো হয়েছে৷ রিপোর্টে উল্লেখ করা হয়েছে, গুগল তাদের নতুন এই ‘জাদু ভান্ডার’ জিজি১-কে পরীক্ষা করতে চলেছে। জানা গিয়েছে, সংস্থার নয়া এই গুগল গ্লাস মডেলটি ইতিমধ্যে পরীক্ষা জন্য মার্কিন মার্কিন ফেডেরাল কমিউনিকশনস কমিশনে পাঠানো হয়েছে৷ প্রসঙ্গত,  যে কোনও বৈদ্যুতিন পণ্য মানব শরীরের জন্য ক্ষতিকারক কিনা তা খতিয়ে দেখে মার্কিন সংস্থা এফসিসি। প্রকাশিত নথি অনুযায়ী, গুগল গ্লাসের নতুন সংস্করণটি আয়তক্ষেত্রাকার আকৃতির হবে। আরও জানা গিয়েছে, নতুন গ্লাসে সাব-মেনু থাকবে, যেখান থেকে গ্রাহক বাঁদিক ডানদিকে স্ক্রোল করে বিভিন্ন বৈশিষ্ঠ্যগুলির ব্যবহার করতে পারবেন।

প্রসঙ্গত, গত জানুয়ারি মাসে গুগলের তরফে গুগল গ্লাসের প্রথম সংস্করণটি বাজার থেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ