গলার নলি কেটে বৃদ্ধা মা’কে খুনের অভিযোগ এবার নিজের মেয়ের বিরুদ্ধে। ভারতের দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে এই ঘটনায় অভিযুক্ত মেয়েকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভারতের দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের উত্তর রাধানগরের বাসিন্দা রেণু মণ্ডল। বুধবার সকালে বাড়ি থেকে উদ্ধার বৃদ্ধার ক্ষতবিক্ষত দেহ। অভিযোগ, বিবাহ বিচ্ছিন্না মেয়ে বাসন্তী মণ্ডলের সঙ্গে একই বাড়িতে থাকতেন নিহত বৃদ্ধা মা। মেয়ের একাধিক সম্পর্কে জড়িয়ে পড়াকে কেন্দ্র করে বৃদ্ধার সঙ্গে প্রায়ই বিবাদ হত বলে দাবি প্রতিবেশীদের। খুনের ঘটনায় মেয়ে বাসন্তী মণ্ডলকে গ্রেফতার করেছে সোনারপুর থানার পুলিশ।
পোস্টটি যতজন পড়েছেন : 343























