[english_date]

খুব সহজে তৈরী করুন মজাদার ‘ব্যানানা হানি টোস্ট’ (ভিডিও সহ)

[ad id=”28167″]

উপকরণ –

  • কলা – ৪টি
  • ডিম – ৩টি
  • মধু -৩ টেবিল চামচ
  • চিনি – ১/২ কাপ
  • দুধ – ১/২ কাপ
  • পাউরুটি – ৮ টুকরো
  • তেল – পরিমাণ মতো
  • কাঠবাদাম কুচি – ২ চামচ
  • কাজু বাদাম কুচি – ২ চামচ

পদ্ধতি –

  • প্রথমে একটি পাত্রে ডিম ফাটিয়ে নিন।
  • এবার তাতে ৩ চামচ চিনি ও হাফ কাপ দুধ যোগ করুন।
  • সমস্ত উপকরণগুলো ভালোভাবে ফেটান, যতক্ষণ না চিনি গলে যাচ্ছে।
  • এবার চুলা জ্বালিয়ে তাতে একটি প্যান বসান।
  • প্যান গরম হয়ে গেলে তাতে তেল দিয়ে দিন।
  • এবার কলার খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিন।
  • কলা কাটা হয়ে গেলে পাউরুটির চারদিকের বাদামি অংশ কেটে বাদ দিয়ে দিন।
  • এবার পাউরুটির উপরে কলার টুকরোগুলো ছোটো ছোটো করে কেটে বসিয়ে দিন।
  • কলার টুকরোগুলো বসানো হয়ে গেলে তার উপর আরেকটি পাউরুটির টুকরো বসিয়ে দিন।
  • এবার প্যানে পাউরুটির টুকরোগুলো এপিঠ-ওপিঠ করে ভেজে নিন।
  • ভাজা হয়ে গেলে প্লেটে পরিবেশন করুন।
  • তার উপর মধু, কাঠাবাদাম ও কাজু কুচি ছড়িয়ে দিন।
  • ব্যাস, তৈরি ব্যানানা হানি টোস্ট।

 ভিডিও দেখুন

মজার মজার রেসিপি, টিপস ও স্বাস্হ্য বিষয়ক পোস্ট রেগুলার আপনার ফেসবুক টাইমলাইনে পেতে লাইক দিন আমাদের ফ্যান পেইজে ধন্যবাদ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ