এবার আসছে 5G ইন্টারনেট

চীন ও জাপানের দুই প্রযুক্তি প্রতিষ্ঠান ৩.৬ জিবিপিএস গতি সম্পন্ন পঞ্চম প্রজন্মের 5G  ইন্টানেটের পরীক্ষা চালিয়েছে। প্রতিষ্ঠান দুইটির একটি চীনের হুয়াওয়ে অন্যটি জাপানের এনটিটি ডোকমো।

 

চতুর্থ প্রজন্মের ফোরজি ইন্টারনেট চালু করেছে প্রযুক্তিতে উন্নত বিশ্বের কয়েকটি দেশ। তবে এরই মধ্যে পরবর্তী প্রজন্মের ইন্টারনেট নিয়ে কাজ করছে বিশ্বের অনেক প্রযুক্তি প্রতিষ্ঠান।

 

যৌথভাবে প্রতিষ্ঠান দুইটি 5G  নেটওয়ার্কের ফিল্ড টেস্ট পরিচালনায় প্রথমবারেই ফলাফল এসেছে সেকেন্ডে ৩ দশমিক ৬ গিগাবাইট।

 

প্রতিষ্ঠান দুইটির গবেষকরা জানিয়েছেন, অল্প সময়ের মধ্যেই পঞ্চম প্রজন্মের টেলিকমিউনিকেশনের গতি পাবেন লোকজন। ২০১৮ সালের আগেই গ্রাহক পর্যায়ে উচ্চ গতির 5G  ইন্টারনেট পৌঁছে দেয়া সম্ভব।

 

সর্বোচ্চ ৩.৬ জিবিপিএস গতি এলেও 5G  পরীক্ষায় ইন্টারনেটের গড় গতি ছিল সেকেন্ডে ১ দশমিক ৩৪ গিগাবাইট। তবে গবেষকরা বলছে গতি ১০ জিবিপিএস পর্যন্ত করা সম্ভব হবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ