১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ইউপি নির্বাচনে আ’লীগের প্রার্থী বড় ভাইয়ের বিরুদ্ধে বিদ্রোহী ছোট ভাই

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ৭ নং হাকিমপুর ইউনিয়নে ভাইয়ে ভাইয়ে লড়াই জমে উঠেছে। দুই ভাইয়ের এই নির্বাচনী লড়াই নিয়ে বাবা শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা শিকদার মোশাররফ হোসেন পড়েছেন বিপাকে। তবে মেজ ছেলে শিকদার কামরুজ্জামান জিকু নৌকা প্রতিক পাওয়ায় তিনি তার পক্ষেই প্রচার প্রচারণায় অংশ নিচ্ছেন।

এতে ছোট ছেলে স্বতন্ত্র প্রার্থী শিকদার ওয়াহেদুজ্জামান ইকু বাবার বাসা ছেড়ে উঠেছেন নতুন বাসায়। বিষয়টি শৈলকুপায় বেশ মুখরোচক আলোচনায় পরিণত হয়েছে। দুই ভাই কেও কাউকে ছাড় দিতে রাজি নয়। ফলে ভোটারদের মাঝে বিভ্রান্তি পাশাপাশি সংঘাতের আশংকা দেখা দিয়েছে। ইতিমধ্যে ছোট ভাই নৌকার প্রার্থী জিকুর এক সমর্থকের বিরুদ্ধে আচরণ বিধি ভঙ্গের অভিযোগ তুলেছেন বড় ভাই ইকু।

শিকদার ওয়াহিদুজ্জুামান ইকু লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, শৈলকুপা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এ,কে,এম জহুরুল হক লিটন হাকিমপুর ইউনিয়নের আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর পক্ষে মিছিল, মটরসাইকেল শো-ডাউন এবং প্রচারণা চালাচ্ছেন। যা নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনের আওতায় পড়ে। দুই ভাইয়ের এই নির্বাচনী লড়াইয়ে বাবা দীর্ঘদিনের আওয়ামীলীগের পোড় খাওয়া নেতা উপজেলা সভাপতি শিকদার মোশাররফ হোসেন সোনা কিছুটা বিপাকে আছেন।

তবে তিনি নৌকার পক্ষেই প্রচারণা চালাচ্ছেন। এ বিষয়ে শিকদার ওয়াহেদুজ্জামান ইকু এ বিষয়ে আমার কোন মন্তব্য নেই। তবে ১৯ মে তারিখের পর মুখ খুলবো। তিনি জানান, নির্বাচনী মাঠে তিনি আছেন। শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন। ইকুর মেজ ভাই নৌকার প্রার্থী শিকদার কামরুজ্জামান জিকুর মোবাইলে ফোন করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

তবে তাদের বাবা শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ সভাপতি শিকদার মোশাররফ হোসেন দুই ছেলের লড়াইয়ের কথা অস্বীকার করলেও পরে অবশ্য জানান, আমি এ নিয়ে মানসিক ভাবে বিপর্যস্ত। আমার এবং আমার স্ত্রীর শরীরও ভাল না। বড় ছেলে বাড়ি এসেছে। পারিবারিক ভাবে বসে বিষয়টি হয়তোবা সমাধান করা যাবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ