১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আয়কর নিয়ে ভাবেন না ট্রাম্প

যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের আপাতত নিজের আয়কর হিসাব দাখিল করার কোনো ইচ্ছে নেই । এ নিয়ে অনুসন্ধান চালাচ্ছে সরকারের রাজস্ব বিভাগ । তিনি এই হিসাব প্রকাশ করবেন না তাদের সে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত । তিনি মনে করেন এর আগে আয়কর নিয়ে মাথাব্যথার কোনো কারণ নেই । আগামী নভেম্বর নাগাদ এই তদন্ত শেষ হওয়ার কথা।

গতকাল শুক্রবার ডোনাল্ড ট্রাম্প এবিসি টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন। কোন হারে আয়কর প্রদান করেন, এ প্রশ্ন করা হলে ট্রাম্প বিরক্তির সঙ্গে বলেন, এ নিয়ে আপনার মাথাব্যথার কোনো কারণ নেই। ৪০ বছর ধরে প্রত্যেক প্রেসিডেন্ট পদপ্রার্থী নির্বাচনের আগে তাঁদের আয়কর প্রকাশ করেছেন। দেশের নির্বাচকদের কী তাঁর আয়করের হিসাব জানার অধিকার নেই, এমন প্রশ্ন করা হলে ট্রাম্প জানান, তাঁদের তেমন অধিকার আছে বলে তিনি মনে করেন না। তিনি বলেন, সময় হলেই দেখতে পাবেন। তবে জেনে রাখুন, আমি তার প্রাণপণ চেষ্টা চালাই, যত কম কর দেওয়া যায়।

বিশেষজ্ঞেরা বলছেন, ট্রাম্পের আয়করের হিসাব নিয়ে নিরীক্ষণ হচ্ছে, এ কথা সত্যি হলেও তা প্রকাশ করায় কোনো বাধা নেই। কেন্দ্রীয় রাজস্ব বিভাগ থেকে সে কথা জানিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে ট্রাম্প বলেন, বিশ্বাস করুন, আমার আয়কর হিসাবে তেমন কিছুই দেখার মতো নেই। ট্রাম্প বারবার দাবি করেছেন, তাঁর মোট সম্পদের পরিমাণ ১০ বিলয়ন ডলার। সত্যি সত্যি তিনি এতটা সফল ব্যবসায়ী কি না, তা বোঝার একটাই উপায়। আর তা হলো ট্রাম্পের আয়কর হিসাব পরীক্ষা করা। সে কারণেই তাঁর এত আগ্রহ আয়কর হিসাব নিয়ে ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ