১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে টাইগারদের ম্যানেজার নান্নু

আগামী শনিবার (১৬ সেপ্টেম্বর) পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সফরে টাইগাররা দুইটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুইটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।
এদিকে বাংলাদেশ দলের নিয়মিত ম্যানেজার খালেদ মাহমুদ সুজনের পরিবর্তে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে টাইগারদের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
ক্রিকেট পাড়ায় ভেসে বেড়ানো গুঞ্জন নয়। খোদ মিনহাজুল আবেদিন নান্নু সম্প্রতি এক সাক্ষাৎকারে একথা নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, সুজন যেতে না পারায় দলের ম্যানেজার হিসেবে তাকেই দায়িত্ব পালন করতে হচ্ছে।
এই প্রসঙ্গে মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘খালেদ মাহমুদ সুজন যেতে পারছেন না। তাই আমাকেই ক্রিকেট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতে হচ্ছে।’ দলে নিজের ভূমিকা প্রসঙ্গে নান্নু জানিয়েছেন, ‘আমি ক্রিকেট ম্যানেজারের ভূমিকায় থাকবো।’

জানা গেছে খালেদ মাহমুদ সুজন ব্যক্তিগত কারণ দেখিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজে বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্ব পালন করতে অপরাগতা প্রকাশ করেছেন। তার বিকল্প হিসেবে যোগ্য কাউকেই খুঁজছিল বিসিবি।

সুজন যেতে না চাওয়ায় বিসিবি বিকল্প ম্যানেজার হিসেবে মিনহাজুল আবেদিন নান্নুকে দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ দলের সঙ্গে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। আজ বিকেলে বিসিবির সিইও নিজামউদ্দিন সুজন বিষয়টি নান্নুকে জানিয়েছেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ