আগামী ২০ সেপ্টেম্বর বুধবার বিকাল ৩টায় বাঁশখালীর বৈলছড়ী হাই স্কুল মাঠে চট্টগ্রামের সাবেক প্রতিষ্ঠাতা মেয়র ও সাবেক সাংসদ মাহমুদুল ইসলাম চৌধুরীর বিশাল গণ-সংবর্ধনা।
বাঁশখালী, পেকুয়া ও সাতকানিয়ার (পশ্চিমাংশ) সকল পরিবহন শ্রমিকদের ব্যানারে আয়োজিত গণ-সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টির মহাসচিব সাবেক মন্ত্রী এ.বি.এম রুহুল আমিন হাওলাদার এম.পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাপা প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন আহমেদ বাবলু এম.পি, মাননীয় শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু এম.পি, জাপা প্রেসিডিয়াম সদস্য সৈয়দ বাবুল হোসেন বাবলা এম.পি, মেজর জেনারেল (অব:) খালেদ আকতার, মোহাম্মদ ইলিয়াছ এম.পি ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
১৫ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে বৈলছড়ীস্থ খাঁন সাহেব বাড়ী চত্বরে পরিবহন শ্রমিকদের এক যৌথ মতবিনিময় সভা বাঁশখালী সিএনজি শ্রমিক ইউনিয়ন সভাপতি আবদুস সবুরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। হাজারো পরিবহন মালিক-শ্রমিকদের উপস্থিতিতে মতবিনিময় সভায় বক্তারা বলেন, বুধবারের গণ-সংবর্ধনাকে সর্বকালের বৃহত্তর সমাবেশে পরিণত করা হবে। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মাস্টার গোলামুর রহমান, শ্রমিক নেতা শাহজাদা মোহাম্মদ আলী, আমিনুর রশিদ চেয়ারম্যান, এড. ফিরোজুল ইসলাম তালুকদার, বিধান চক্রবর্ত্তী, জসিম উদ্দিন, কে.এম. আবদুল মান্নান, মো: আনছার মেম্বার, মো: সরওয়ার, মাহবু আলম প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)























